ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের আরও ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আকস্মিক মিছিল (ঝটিকা মিছিল) করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা—খিলক্ষেত থানা ছাত্রলীগের সহসভাপতি কাজী আইনুল আসিফ (২৬), যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), সূত্রাপুর থানা মৎস্যজীবী লীগ নেতা আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগ কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগ কর্মী মো. রিপন (৩৮), কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য মাহবুবুল ইসলাম (৩৪), আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুসরাত জাহান লিমা (৪৬), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এএসএম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক নেতা বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি আরশেদ আলী বিশ্বাস (৫৭), তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।

আরও পড়ুন:

জাপা মহাসচিব: ভোটে বাধাদানে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: দায়ীদের শাস্তি দাবি এনসিপির

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান, সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, বাড্ডা, মতিঝিল, যাত্রাবাড়ী, তেজগাঁও, রমনা, বনশ্রী, ধানমন্ডি, লালবাগ, রামপুরা ও মুগদা এলাকায় আলাদা অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তার মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

রাজধানীতে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের আরও ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫