ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ্য ও বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।মানিক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি পদে রয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন মঞ্জুর করেন।

গত ৭ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাকে। তিনি গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের বাস স্টেশনে ছাত্র-জনতার ওপর দায়ের করা মামলার তিন নম্বর আসামি। ৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে তাকে আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট আদালতের বিচারক না থাকায় তাকে কারাগারে পাঠান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর।

পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ২০ অক্টোবর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ ও বয়স্ক বিবেচনায় তার জামিন আবেদন করেন।

আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম ও অ্যাড. খায়রুল কবির রুমেন জানান, তারা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্যান্য রোগসুখে ভোগছেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর

প্রকাশের সময় : ০৪:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪