ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবেশী দেশের আন্দোলনের উদাহরণ টেনে বিজেপিকে সতর্ক করল ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট ক্ষমতাসীন বিজেপি সরকারকে প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার দিকটি মনে করিয়ে সতর্ক করেছে। নেপাল ও বাংলাদেশে তরুণ প্রজন্মের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বুধবার প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, “দেখুন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে।”

শুনানি চলছিল রাষ্ট্রপতির রেফারেন্সে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার বিষয়ে। ওই সময় প্রধান বিচারপতি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। তিনি বলেন, “আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত।”

আলোচনার এক পর্যায়ে নেপালে শুরু হওয়া দুর্নীতিবিরোধী আন্দোলনে ২১ জনের প্রাণহানির প্রসঙ্গ টানেন প্রধান বিচারপতি। অন্যদিকে, সহকর্মী বিচারপতি বিক্রম নাথ স্মরণ করিয়ে দেন গত বছর বাংলাদেশে ছাত্র-জনতা নেতৃত্বাধীন তীব্র আন্দোলনের কথা।

২০২৪ সালের আগস্টে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। পরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে।

একইভাবে নেপালে সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তরুণদের দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু হয়। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

সুপ্রিম কোর্টের এই মন্তব্য আসে ভারতের সলিসিটর-জেনারেল তুষার মেহতার দীর্ঘ যুক্তিতর্ক শেষে, যেখানে তিনি রাজ্যপালদের বিল অনুমোদন বিলম্বিত করার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

প্রতিবেশী দেশের আন্দোলনের উদাহরণ টেনে বিজেপিকে সতর্ক করল ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশের সময় : ১০:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫