আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২,০৪৯টি ভোটকেন্দ্র ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এসব কেন্দ্র মেরামত ও সংস্কারের জন্য মোট ১১০ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দের প্রয়োজন।
প্রতিবেদন অনুযায়ী, ১,৪৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য কেন্দ্রের মেরামতের জন্য প্রায় ৩৩.৭৯ কোটি টাকা দরকার। এছাড়া, ৫৪৯টি প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রায় ৭৬.৪৮ কোটি টাকা ব্যয় হবে।
প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন শিক্ষা সচিবকে চিঠি দিয়ে বরাদ্দের আবেদন করেছেন, যা নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে। এর আগে ইসি সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোকে নিজ খরচে সংস্কারের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল।
নিজস্ব প্রতিবেদক 









