ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনআইডি লক: নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক থাকায় তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “যাদের এনআইডি লক করা আছে তারা প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। কারণ নিবন্ধনের জন্য এনআইডি অপরিহার্য।”

এর আগে গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয়। তালিকায় রয়েছেন— রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব বলেন, এবার ভোট হবে দেশীয় (ইন কান্ট্রি) ও প্রবাস (আউট অব কান্ট্রি) উভয় ব্যবস্থায়। যারা বিদেশে আছেন তারা অনলাইনে এনআইডি ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। তবে পাসপোর্ট নয়, কেবল এনআইডি বাধ্যতামূলক। সেই হিসাবে এনআইডি লক থাকা ব্যক্তিদের ভোটের কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, মামলার কারণে বা অন্য যে কোনো কারণে বিদেশে থাকা ভোটাররা চাইলে অংশ নিতে পারবেন। তবে শর্ত একটাই— তাদের এনআইডি আনলক থাকতে হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারত পাড়ি জমান। পরবর্তীতে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা বিভিন্ন দেশে আশ্রয় নেন। সরকার দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিলেও তাদের ভোটাধিকার অক্ষুণ্ণ আছে। তবে যারা এনআইডি লক অবস্থায় আছেন, তাদের ভোটাধিকার কার্যত স্থগিত হয়ে গেছে।

দলটির কতজন নেতার এনআইডি লক করা হয়েছে, তা এখনো স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

এনআইডি লক: নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবার

প্রকাশের সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫