বিমানবন্দর সড়কের সাতটি অংশে রোববার (৩১ আগস্ট) থেকে নতুন সিগন্যাল ব্যবস্থা কার্যকর হবে। পরিবহন ও সেতু মন্ত্রণালয় শনিবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সিগন্যাল দেশি প্রযুক্তিতে তৈরি এবং এর মাধ্যমে পাইলট অপারেশন শুরু হবে। সড়ক ব্যবহাকারীদেরকে ট্রাফিক আইন এবং সিগন্যাল মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
কাজটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), যা রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্য নিয়ে চালু করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 









