জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠকে জুলাই জাতীয় সনদ–২০২৫ এ প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের পথনকশা নির্ধারণ করা হবে।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে রাজনৈতিক দলগুলো সনদের চূড়ান্ত খসড়া নিয়ে মতামত জানাবে। সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।
নিজস্ব প্রতিবেদক 














