ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার থেকে রবিউস সানি মাস শুরু

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ১০:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে।

এ উপলক্ষে আগামী ৪ অক্টোবর, শনিবার পালিত হবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পাঠানো তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

এর ভিত্তিতে সিদ্ধান্ত হয়, ২৪ সেপ্টেম্বর থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস শুরু হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

বুধবার থেকে রবিউস সানি মাস শুরু

প্রকাশের সময় : ১০:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫