ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আবু বাকেরের অভিযোগ ‘গাঁজাখুরি গল্প’: মির্জা আব্বাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছেন—এমন অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। তবে এ অভিযোগকে একেবারেই অস্বীকার করেছেন মির্জা আব্বাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কার্জন হলের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আবু বাকের দাবি করেন, ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতেই মির্জা আব্বাস ঢাবি এলাকায় প্রবেশ করেছিলেন।

অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস অভিযোগটিকে “গাঁজাখুরি গল্প” আখ্যা দিয়ে বলেন, “আমি যদি সত্যিই আজ বিশ্ববিদ্যালয় থেকে আসতে পারতাম, খুব ভালো লাগত। কিন্তু আমি সারাদিন আমার তেজগাঁওয়ের অফিসে ছিলাম। এখন সেখান থেকে গুলশানে স্থায়ী কমিটির বৈঠকে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “কে কী অভিযোগ তুলল, সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। দেশে এখন যা হচ্ছে, এসব কেবল গল্প ছাড়া আর কিছু নয়।”

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা চলাকালে একে একে বিভিন্ন প্রার্থী ও সমর্থকরা নানা অনিয়মের অভিযোগ তুলছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

আবু বাকেরের অভিযোগ ‘গাঁজাখুরি গল্প’: মির্জা আব্বাস

প্রকাশের সময় : ১০:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫