ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষককে ধমকানো ছাত্রনেতা লজ্জার: এনসিপি নেতা সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহারকারী ছাত্রনেতাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যে একজন শিক্ষককে ধমকাতে পারে, তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার।”

সারজিস আলম বলেন, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস উপাচার্যের সঙ্গে যেভাবে কথা বলেছেন, তা রীতিমতো বেয়াদবি। তার ভাষায়, “যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নেই।”

তিনি আরও লিখেন, “যৌক্তিক কোনো আপত্তি থাকলে তা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান করা উচিত। এমনকি বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত-শিবিরের অবস্থান আমি উসকানিমূলক মনে করি, পরে বিএনপি-ছাত্রদলও একই কাজ করেছে। কিন্তু মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষকের সঙ্গে তুই-তুকারি করে টেবিল চাপড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

শিক্ষককে ধমকানো ছাত্রনেতা লজ্জার: এনসিপি নেতা সারজিস

প্রকাশের সময় : ১০:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫