ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সেচপাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্টে মা–মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেচপাম্পের বৈদ্যুতিক তার লিকেজ হয়ে মা–মেয়ের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে ফতুল্লার শিহাচর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা আমির আলীর স্ত্রী রোকসানা (৪২) ও তাদের মেয়ে লামিয়া (২২)।

স্থানীয়দের বরাতে জানা যায়, বাড়ির পেছনে জমে থাকা পানি সেচ দেওয়ার জন্য রোকসানা ও লামিয়া পাম্প চালাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে রোকসানা মাটিতে লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে মেয়ে লামিয়াও একইভাবে বিদ্যুতের স্পর্শে প্রাণ হারান।

পরে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা–মেয়েকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জে সেচপাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্টে মা–মেয়ের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫