বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্যের অগ্রাধিকার ভিসা সেবা চালু করেছে ব্রিটিশ সরকার। নতুন এই “প্রায়োরিটি” সেবার মাধ্যমে ভিসা আবেদনকারীরা মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসার সিদ্ধান্ত পাবেন।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন শুক্রবার এক বার্তায় জানায়, সাধারণ ভিসা প্রক্রিয়ার তুলনায় এই সেবা দ্রুততার সঙ্গে ভিসা প্রদানের সুযোগ দেবে। তবে অগ্রাধিকার সুবিধা নেওয়ার জন্য নিয়মিত ভিসা ফি’র বাইরে অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে।
যারা এই সুবিধা নিতে ইচ্ছুক, তারা ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।
সকাল প্রতিদিন ডেস্ক: 









