ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চর এলাকায় নয়, বুয়েটে হচ্ছে ফ্রন্টিয়ার টেকনোলজি ইনস্টিটিউট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

চরাঞ্চলের পরিবর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপন করা হচ্ছে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (আইএফটি)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বুয়েট ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, চরাঞ্চলে প্রয়োজনীয় শিক্ষক, গবেষক ও আধুনিক অবকাঠামো গড়ে তোলা জটিল হয়ে পড়েছিল। বুয়েটের অভিজ্ঞতা আইএফটিকে সফলভাবে পরিচালনা করতে সহায়ক হবে। আইএফটি বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে দক্ষতার ঘাটতি কমাবে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রকল্পে নতুন করে জমি অধিগ্রহণ বা আলাদা নকশার প্রয়োজন নেই। আগামী দুই বছরে অবকাঠামো নির্মাণ এবং পরবর্তী দুই বছরে একাডেমিক উৎকর্ষ অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশফেরত শিক্ষক ও ফেলোদের কোর্স নেওয়ার সুযোগ রাখা হবে।

আইএফটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ন্যানোপ্রযুক্তি, ব্লকচেইন, সাইবার নিরাপত্তা, বায়োটেকনোলজি, হাইপার-অটোমেশনসহ অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ে পাঠদান করা হবে।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য, আইসিটি বিভাগের সচিব ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

চর এলাকায় নয়, বুয়েটে হচ্ছে ফ্রন্টিয়ার টেকনোলজি ইনস্টিটিউট

প্রকাশের সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫