ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনার দাম বৃদ্ধি, ২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৬৭ টাকা বৃদ্ধি পেয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম রোববার (৩১ আগস্ট) থেকে কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি শনিবার (৩০ আগস্ট) বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এছাড়া অন্যান্য ক্যারেটের সোনার দামও বৃদ্ধি পেয়েছে: ২১ ক্যারেট: ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা (১ হাজার ৫৯৮ টাকা বৃদ্ধি), ১৮ ক্যারেট: ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা (১ হাজার ৩৬৫ টাকা বৃদ্ধি), সনাতন পদ্ধতি: ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা (১ হাজার ১৭৮ টাকা বৃদ্ধি)

গত ২৭ আগস্টও সোনার দাম বাড়ানো হয়েছিল। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের রূপার প্রতি ভরি দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ হাজার ৭২৬ টাকা। সোনার এই নতুন দর বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য আপডেট হিসেবে কার্যকর হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

সোনার দাম বৃদ্ধি, ২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা

প্রকাশের সময় : ০৯:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫