ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের দিন সারাদিনে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও, মঙ্গল (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল প্রকাশকে কেন্দ্র করে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি দেখা দিয়েছে।

সরাসরি ও খোঁজ-খবর অনুযায়ী, দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ফলে ক্যাম্পাস ও আশপাশে যেকোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ফলাফল ঘোষণার পর বিকেল থেকে এই এলাকায় নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, শাহবাগ মোড় ও দোয়েল চত্বরে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

এরই মধ্যে, ডাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ছাত্রদল বিক্ষোভ মিছিলও করেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, “ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা প্রস্তুত। সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। আমরা সতর্ক অবস্থানে আছি।”

ক্যাম্পাসে ইতিমধ্যেই থমথমে পরিবেশ বিরাজ করছে, তবে পুলিশ ও অন্যান্য বাহিনীর তৎপরতায় কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশের সময় : ১০:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫