ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২০ হাজারের বেশি অবৈধ বিদেশি

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের দায়ে এক সপ্তাহে ২০ হাজার ৩১৯ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসিক আইন ভঙ্গের অভিযোগে ১২ হাজার ৮৯১ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টায় ৩ হাজার ৮৮৮ জন এবং শ্রম আইন সম্পর্কিত কারণে ৩ হাজার ৫৪০ জন রয়েছে।

অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক হওয়া ১ হাজার ২৩৮ জনের মধ্যে ৫০ শতাংশ ইয়েমেনি, ৪৯ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া সৌদি আরব থেকে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় আরও ২২ জন এবং অবৈধ বিদেশিদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ বিদেশিদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত অর্থদণ্ড এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তির মুখে পড়তে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

বকশীগঞ্জে বিএনপি নেতা সাবেক মেয়রের বহিস্কারাদেশ প্রত্যাহার

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২০ হাজারের বেশি অবৈধ বিদেশি

প্রকাশের সময় : ১০:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫