ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

“পিআর পদ্ধতির সঙ্গে জনগণ পরিচিত নয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে”: রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার (২২ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বলেন, হঠাৎ করে আনুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাওয়ার প্রচেষ্টা অযৌক্তিক। দেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। এমন ভোটব্যবস্থা চাপিয়ে দিলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে।

দোয়া মাহফিল শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত হয়, যেখানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানসহ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করা হয়।

রিজভী সাংবাদিক বিভুরঞ্জনের প্রসঙ্গ তুলে বলেন, “আমরা নিশ্চিত যে, এই সরকারের শাসনামলে কেউ গুম হবে না বা বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না। পতিত ফ্যাসিস্ট আমলের পুনরাবৃত্তি আমরা চাই না।”

তিনি আরও বলেন, “ভোটাররা প্রার্থী নয়, দলকে বেছে নিলে দলগুলো কর্তৃত্ববাদী হয়ে যাবে। বিতর্কিত বা অর্থবিত্তশালী ব্যক্তিরা সহজেই এমপি হতে পারবে, আর স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ চিনবে না।”

রিজভী উল্লেখ করেন, ইউরোপের কিছু দেশ বা জাপানও পুরোপুরি পিআর পদ্ধতিতে যায়নি। তাহলে বাংলাদেশের মতো দেশে হঠাৎ এ প্রস্তাব কেন এসেছে, তা প্রশ্নবিদ্ধ।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন ধ্বংস হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদদলিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মেগা প্রকল্পের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক মানের অডিট প্রয়োজন। যারা মহাদুর্নীতি করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।”

মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব বদরুল আলম সবুজ। বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

“পিআর পদ্ধতির সঙ্গে জনগণ পরিচিত নয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে”: রুহুল কবির রিজভী

প্রকাশের সময় : ০৮:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫