ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতা আব্দুর রব: নির্বাচনী ফলাফল রক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

জামায়াত নেতা আব্দুর রব: নির্বাচনী ফলাফল রক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের/ সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের নির্বাচনী কর্মশালায় নির্বাচনী ফলাফল রক্ষায় পোলিং এজেন্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী নির্বাচন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হলেও গণরায়ের সঠিক প্রয়োগ ও ফলাফল রক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের কাঁধে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সততা, দক্ষতা, যোগ্যতা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের রায়কে কেউ বিপথগামী করতে না পারে।”

তিনি আরও বলেন, “বুথে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই কাঙিক্ষত বিজয় অর্জন সম্ভব। তাই দায়িত্বপ্রাপ্তদের সচেতনভাবে দায়িত্ব পালন করে গণরায়ের সুরক্ষা দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

বিশেষ অতিথি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “দেশ ও জাতি বর্তমানে এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই নির্বাচনে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করতে হবে।”

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

জামায়াত নেতা আব্দুর রব: নির্বাচনী ফলাফল রক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের

প্রকাশের সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫