ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ছাত্রদল নেতাদের ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দেওয়ার পর নিজেকে কোনো দলের নয় এবং কখনো রাজনীতি করিনি বলে দাবি করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিনেট ভবনে চলা মিটিং চলাকালে ছাত্রদল নেতারা ঢুকে পড়েন এবং ডাকসু নির্বাচনের সময় ক্যাম্পাসের আশপাশে শিবির সমর্থক বহিরাগতদের উপস্থিতি নিয়ে অভিযোগ তোলেন। তারা উপাচার্যের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে ঘোষণা করলাম। যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, আমরা আপনাকে আর কোনো সহযোগিতা দেব না।”
উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কখনো রাজনীতি করেননি, এ বিষয়টি স্পষ্ট করতে চেয়েছেন।
সকাল প্রতিদিন ডেস্ক 















