ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালীন রাতে ছাত্রীরা ভোটকেন্দ্রগুলো পাহারা দিচ্ছেন, জানিয়েছেন জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ফরহাদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন; এবারও তার ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “যারা শিক্ষকদের হুমকি দিচ্ছেন, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভয় সৃষ্টি করছেন এবং ডাকসুকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চাইছেন, তাদের অপচেষ্টা ব্যর্থ করতে ছাত্রী বোনেরা রাত জেগে কেন্দ্র পাহারা দিচ্ছেন। স্বপ্নের এই ক্যাম্পাস গড়তে এভাবেই তারা কাজ করছেন। দিনশেষে বিজয় শিক্ষার্থীদেরই হবে, ইনশাআল্লাহ।”
ফরহাদের বক্তব্যে ছাত্র ও ছাত্রীদের দায়িত্বশীলতা ও সাহসিকতা তুলে ধরা হয়েছে, যা ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনলাইন ডেস্ক 









