ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা নির্বাচন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, শুরু থেকেই প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এবং ভোটে অনিয়মকে প্রশ্রয় দিচ্ছে। তাদের দাবি, কেন্দ্রগুলোতে বাধা দেওয়া হয়েছে এবং পূরণকৃত ওএমআর ব্যালট ঢুকিয়ে ফলাফল প্রভাবিত করা হয়েছে।

ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মেহেদি হাসান বলেন, “ডাকসু নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে। ভোটদান প্রক্রিয়া মোটেও স্বচ্ছ ছিল না।”

প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ডাকসু নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫