ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৪২০ জামাই-বউয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৪:০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। বন্দরের এক ব্যবসায়ীর কাছ থেকে জমি বিক্রয়ের জন্য ১৯ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করায় প্রতারক কামাল প্রধান ও তার স্ত্রী অন্তরা ইসলাম নিপার বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে একটি সিআর মামলা দায়ের হয়। মামলায় অধিকতর তদন্ত করে বন্দর থানা পুলিশ প্রতারক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করলে বিচারক তা আমলে নিয়ে কামাল প্রধান ও নিপার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।

জানা যায়, নবীগঞ্জ এলাকার ব্যবসায়ী রুবেল মিয়ার কাছ থেকে বাগবাড়ি এলাকার প্রতারক কামাল প্রধান ও তার স্ত্রী নিপা জমি বিক্রয় বাবদ ১৯ লাখ টাকা গ্রহণ করে জমি রেজিষ্ট্রি না করে উল্টো জমি ক্রয় দাতাকে হত্যা করার হুমকী ধামকী দিয়ে আসছিল।

টাকাগুলো আত্মসাৎ করে বিভিন্ন ফেক আইডি খুলে ফেসবুকে রুবেল মিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন করে কামাল ও তার স্ত্রী নিপা। পরবর্তীতে বাধ্য হয়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ আদালতে রুবেল মিয়া বাদী হয়ে প্রতারনার মামলা দায়ের করেন। মামলা নং-৩১৫/২৩। উক্ত মামলায় আদালত বন্দর থানাকে তদন্ত দিলে থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।

এ সময় কামালের স্ত্রী আপোষের শর্তে আদালত থেকে আত্মসমর্পন করে জামিন নিয়ে আর আদালতে হাজির হয়নি। পরবর্তীতে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে প্রতারক নিপা ও স্বামী কামাল প্রধান বন্দর বাগবাড়ি ছেড়ে কেরানীগঞ্জের ব্রাহ্মনগাঁও কুন্ডায় জমি কিনে বসবাস শুরু করে আত্মগোপনে থাকে। এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সাজাসহ তিনটি মামলায় কামালকে জনতার সহায়তায় ফতুল্লা লঞ্চঘাট থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

আদালত আসামীকে জেল হাজতে পাঠালে বন্দর থানা পুলিশ আরো চার মামলায় শোন এ্যারেস্ট দেখায় কামালকে। বর্তমানে কামাল জেল হাজতে থাকলেও তার প্রতারক স্ত্রী অন্তরা ইসলাম নিপা কেরানীগঞ্জে আত্মগোপনে রয়েছে। বিভিন্ন মহলে জামাই বউয়ের ৪২০ এর বিষয়টি এখন সবার মুখে মুখে। এই জামাই বউয়ের প্রতারনার ফাদে পরে অনেক মানুষ নিঃস্ব হয়ে পরেছে। জমি বিক্রয়সহ বিদেশে নেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ এবং ফেসবুকে ফাঁদ পেতে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজি করছে নিপাসহ তার সিন্ডিকেট বাহিনী। এ ব্যাপারে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীসহ কেরানীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

৪২০ জামাই-বউয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

প্রকাশের সময় : ০৪:০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫