স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ থানা বিএনপির সহ সভাপতি এবং নারায়ণগঞ্জ (৩) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মুজাহিদ মল্লিক ।
শনিবার (৫জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর বাজারের দোকানদার ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাদীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সেলিম সরকার,সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শরীফ ভূঁইয়া,জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তাহের আলী, সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, যুবদল নেতা এডভোকেট মাহমুদুল হাসান রনজু,ছাত্র দল নেতা আব্দুর রহিম সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ চলমান থাকবে।
প্রতিবেদক এর নাম 














