ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ থেকে ২৬ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩৫ ব্যাটেলিয়ান বিজিবি প্রায় ২৬ লাখ টাকার সমপরিমান ভারতীয় অবৈধ কাপড় উদ্ধার করেছে।

২৪ ডিসেম্বর (বুধবার) দুপুরে জামালপুর-রৌমারী আঞ্চলিক মহাসড়কে উত্তর রহিমপুরে সুন্দরবন কুরিয়ারের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে কাপড় গুলো উদ্ধার করে বিজিবি। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঝাউডাঙ্গা বিজির নায়েক সুবেদার ফরমান আলী।
জানা যায়, দেওয়ানগঞ্জ থানার ঝাউডাঙ্গা ৩৫ ব্যাটেলিয়ান বিজিবি জামালপুর-রৌমারী সড়কে ১০৮০/৩ পিলার সংলগ্ন এলাকায় উত্তর রহিমপুর নামক স্থানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। তল্লাশিতে বিজিবি ২৫ লাখ ৬৫ হাজার টাকার সমপরিমান ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় কাপড় উদ্ধার করে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপভ্যানটি রৌমারি থেকে ঢাকায় যাচ্ছিলো। সুন্দরবন কুরিয়ারের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার এজেন্ট কুদ্দুস বিশ্বাস কাপড় গুলো বুকিং করে ছিলেন।
এ ব্যাপারে ঝাউডাঙ্গা বিজির নায়েক সুবেদার ফরমান আলী জানান, কাপড় গুলো আটকের পর জব্দ তালিকা তৈরি করা হয়েছে। তবে কোন মামলা হয়নি এবং কাপড় বহনকারী পিকআপ ভ্যানও আটক হয়নি। তবে বুকিং এজেন্টকে ডাকা হয়েছিলো তিনি আসেননি।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল ইসলাম বুধবার সন্ধ্যায় জানান, জব্দকৃত মালামাল গুলো বিজিবির হেফাজতে রয়েছে। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

বকশীগঞ্জে বিএনপি নেতা সাবেক মেয়রের বহিস্কারাদেশ প্রত্যাহার

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ থেকে ২৬ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫