২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আশাউড়া বিওপির সদস্যরা গোপন সংবাদে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার ১২২২/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবৈধ পথে আনা এই ১২টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক বর্তমান বাজার মূল্যে ৬ লাখ টাকা হবে। এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ভারতীয় গরুগুলো আটকের সত্যতা নিশ্চিত করে জানান,বিজিবি”র সদর দপ্তরের উধর্বতন কর্তপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবি”র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে।
সর্ব শেষ:
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ১২টি ভারতীয় গরু আটক
-
সুনামগঞ্জ প্রতিনিধি - প্রকাশের সময় : ০৭:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- ৩১৬ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত
















