সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাড়ির পাশে একটি হাওরে মাছ ধরতে
গিয়ে বজ্রপাতে মো. মুজিবুর রহমান (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু
হয়েছে। মুজিবুর রহমান ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের
মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের
৮ম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে বৃষ্টির সময় মায়েরকোল গ্রামের কাছে নিজ
বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়েছিল স্কুল ছাত্র মুজিবুর রহমান।
এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স¦জনরা তার
লাশ উদ্ধার করে।
মুজিবর রহমানের চাচতো ভাই মো. মুহিবুর রহমান বলেন,‘
সকালে বাড়ির পাশের মাছ ধরতে গিয়েছিল মুজিবুর। এসময় বৃষ্টির
সাথে হটাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে তার লাশ
উদ্ধার করা হয়েছে।’
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
মোখলেছুর রহমান আকন্দ বলেন,‘ আজ সকালে মায়েরকোল গ্রামের
কাছে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুজিবুর রহমান নামের এক স্কুল
ছাত্রের মৃত্যু হয়েছে জানা গেছে। স¦জনরা তার লাশ উদ্ধার করেছে।
সর্ব শেষ:
সুনামগঞ্জে ছাতকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
-
কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি - প্রকাশের সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- ২৮৩ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত
















