নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে তুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম।
গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানার চিত্তরঞ্চন কটন মিলস এলাকার হোসেন খাঁনের ছেলে খোরশেদ (৪২), সিদ্ধিরগঞ্জ থানা সুমিলপাড়া এলাকার
গফুর ভান্ডারীর ছেলে মোঃ মোস্তাক (৪০)।
ওসি শাহীনুর আলম সময়ের কন্ঠস্বরকে জানান,আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ বজলুর রহমান ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প পানির ট্যাংকি সামনে পাঁকা রাস্তার উপর থেকে খোরশেদ (৪২) ও মোঃ মোস্তাক(৪০)তাদেরকে গ্রেফতার করা হয়।
আসামীদের দেহ তল্লাশী করে ধৃত খোরশেদ (৪২) এর পরিহিত লুঙ্গির ডান কোচা হইতে একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ৫০ পুরিয়া হেরোইন যাহা সাদা কাগজে স্ট্যাপিলার পিন দ্বারা আটকানো অবস্থায় ও মোস্তাক (৪০) এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ৪৫ পুরিয়া হেরোইন সাদা কাগজে মোড়ানো স্ট্যাপিলার পিন দ্বারা আটকানো অবস্থায় তাদের কাজ থেকে মোট ৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 









