সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন মনা (৪২) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ( ১ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জপুল কাঠপট্টি একালায় অভিযান চালিয়ে এএসআই রাশেদুল ইসলাম তাকে গ্রেপ্তার করে। এসময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তায় তল্লাশী করে সাত কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান,
গ্রেপ্তারকৃত হোসেন মনার বিরুদ্ধে ৭টি মাদকের মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জপুল কাঠপট্টি একালায় অভিযান চালিয়ে মাদক কারবারি হোসেন মনাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য অনুমানিক এক লক্ষ চল্লিশ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 









