সিদ্ধিরগঞ্জে ৩১০ পুড়িয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারীকে সহযোগীসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১৫৪৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মো: রাজিব হোসেন কুট্টি (৩৮) ও একই এলাকার মৃত আকবর আলীর ছেলে রশিদুল (৪২)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, রবিবার রাতে উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রাজিব হোসেন কুট্টি ও তার সহযোগী রশিদুলকে গ্রেফতার করা হয়েছে। এসময় কুট্টির কাছ থেকে ২০০ পুড়িয়া ও তার সহযোগী রশিদুলের কাছ থেকে ১১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয় এবং মাদক বিক্রয়ের নগদ ১৫৪৮০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 














