সিদ্ধিরগঞ্জে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফার প্রচার-প্রচারণায় উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে ধানের শীষের জন্য এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: রিয়াজুল ইসলাম রিয়াজ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী মনির হোসেন, সদস্য মো: ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: রিয়াজুল ইসলাম রিয়াজ তার বক্তব্যে বলেন, আমাদের সামনে নির্বাচন। আমাদের একটাই মূল লক্ষ্য এই নির্বাচনে বাংলাদেশকে যারা সংস্কার করবে সেই দলটি প্রত্যয় ব্যক্ত করেছেন আরো দুই বছর আগেই। আমরা এই আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন-সংগ্রাম শেষ করে এই ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে বিদায় দেয়ার পরে আমাদের মূল লক্ষ্য হল ভেঙ্গে দেয়া দেশটাকে সংস্কার করা। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ এই দেশের প্রত্যেকটি ডিপার্টমেন্ট নষ্ট করে ফেলেছে। আমাদের জননেতা তারেক রহমান এই ফ্যাসিষ্টদেরকে বিদায় করার পাশাপাশি তিনি রূপরেখা তৈরি করছিলেন এবং বলেছেন যে আমরা এই এই সংস্কারগুলো করব। দুই বছর আগেই তিনি ৩১ দফা ঘোষণা করেছিলেন। বিএনপি ৩১ দফাগুলো নিয়ে আপনাদের সামনে এসেছে। এখন আপনারা যদি আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত করে ম্যান্ডেট দেন এবং ধানের শীষকে আপনারা প্রতীক হিসেবে বেছে নেন তাহলে নির্বাচিত হয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, শ্যামল, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা বাবুল, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সামছুদ্দিন শেখ, বিএনপি নেতা রওশন, মনিরুজ্জামান মনির, জহিরুল ইসলাম, মজিবুর, আলী হোসেন, যুবদল নেতা সোহেল মাহমুদ, মিলন ও ইব্রাহিমসহ প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক 














