অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে বসবাস করে সমাজের ছিন্নমূল মানুষেরা। গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে
সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হয়েছেন মরহুম গোলাপ প্রধান স্মৃতি সংসদের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব এবং ৮ ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আকাশ প্রধান।
রবিবার (১১ জানুয়ারী) গভীর রাতে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে নিজ উদ্যোগে শীতের কম্বল বিতরণ করেন। এর আগে দুপুরে ২৫শ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মরহুম গোলাপ প্রধান স্মৃতি সংসদের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব এবং ৮ ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আকাশ প্রধান।
শীত বস্ত্র বিতরণ কালে তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝ যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।
এসম উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড জাসাসের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 














