ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা সেন্টু গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন যুবলীগের ক্যাডার মো: সেন্টু মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জালকুড়ি নাইনতারপাড়া বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো: সেন্টু মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি নাইনতারপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে। তিনি যুবলীগের সক্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, আজ ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি নাইনতারপাড়া বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা সেন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘঠিত একটি হত্যা চেষ্টা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা সেন্টু গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫