ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় বুধবার রাতেই ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম।

উল্লেখ্য গত শুক্রবার (০৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে দশটায় ওই মাদ্রাসার দশ বছরের এক ছাত্রকে শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (২৭) ভয়-ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার পর ওই ছাত্র মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে ঘটনাটি জানালে প্রিন্সিপাল কাউকে না বলার জন্য ভয় দেখান বলে জানা যায়। পরে ঘটনাটি বুধবার ( ৮ অক্টোবর) এলাকায় জানাজানি হলে রাত আনুমানিক পৌনে নয় টায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫