বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাত ৮টায় মৌচাক স্টান এলাকার ২ নং ওয়ার্ড শ্রমিকদলের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এর আগে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ২ নম্বর বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ, শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন, থানা স্বেচ্ছাসেবকদলের তুষার, যুবদল নেতা আজহার, থানা কৃষকদলের সদস্য মোঃ রনি, যুবদল নেতা মোঃ জাহিদসহ ২ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজস্ব সংবাদদাতা 















