ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ পুড়িয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য সহ তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, বরগুনা জেলা সদরের বড় লবনগোলা এলাকার মো: শাহজাহানের ছেলে ও সিদ্ধিরগঞ্জের মৌচাক সেবা ফার্মেসী এলাকার ভাড়াটিয়া মো: গোলাম মোস্তফা স্বপন (৪২), সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মৃত রহিম বাদশার মেয়ে মোছা: রুমি (৩৫) ও একই এলাকার মৃত হাশেমের মেয়ে মোছা: রাবিয়া বেগম (৫০) এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শরিয়তপুর এলাকার মো: আব্দুল হক মিয়ার ছেলে, সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার ভাড়াটিয়া আব্দুল করিম (২৮) ও সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন এলাকার মৃত আব্দুল মান্নান খলিফার ছেলে মো: জসিম (৫০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ওয়ালি উল্লাহ সঙ্গীয় ফোর্স মৌচাক বাস স্ট্যান্ড (ঢাকা ইনকামিং) ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: গোলাম মোস্তফা স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। একই দিন রাত পৌনে ৮টায় সিদ্ধিরগঞ্জের বাঘমারা তিন রাস্তা মোড় এলাকায় বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোছা: রুমি ও মোছা: রাবিয়া বেগমকে গ্রেফতার করা হয়। অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ী রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া হেরোইনসহ মো: আব্দুল করিম ও মো: জসিম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের শেষে আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫