সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আক্তার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) শাহীনুর আলম।
এর আগে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ স্কুল গেটের সামনে থেকে আটক করা হয়। আটককৃত আক্তার হোসেন ওরফে কানা আক্তার (৪৮) হলেন ককদমতলী এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিনুর আলম সময়ের কণ্ঠস্বরে জানান , গোপন তথ্যের ভিত্তিতে
অভিযান পরিচালনা করে এম ডব্লিউ স্কুলের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার করে পালানোর চেষ্টা কালে তাকে আটক করে দেহ তল্লাশী করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 









