ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে  যুবদলের নির্বাচনী গনসংযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৬৪৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী গনসংযোগ করেছে যুবদলের নেতাকর্মীরা। রবিবার (২৫ জানুয়ারী) বিকালে যুবদল নেতা মাসুদ রানা ও জামাল আকনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ নির্বাচনী গনসংযোগটি অনুষ্ঠিত হয়। গণসংযোগটি নাসিক ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল মক্কিনগর এলাকা থেকে শুরু হয়ে হিরাঝিল, সিআইখোলা হয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় গিয়ে শেষ হয়।
যুবদল নেতা মাসুদ রানা ও জামাল আকনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগে বিপুল সংখ্যক যুবদলসহ বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল সাধারণ জনসাধারণের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে মিছিল করেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের পক্ষে গনসংযোগ এবং ধানের শীষে ভোট প্রার্থণা করে গণসংযোগ করছি। আজ আমরা এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোট প্রার্থণা করেছি। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নান ভাইকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাব। নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ থেকে ধানের শীষকে আমরা বিপুল ভোটে বিজয়ী করবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো: জাকির হোসেন, মো: নাজিম উদ্দিন, আব্দুল মোতালেব, মো: রুবেল আহম্মেদ , মো: সুমন, রবিন ও সাইফিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে  যুবদলের নির্বাচনী গনসংযোগ

প্রকাশের সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬