নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩৭ টি বাড়ির ৫১৮ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার( ৮ মে) দুপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অবৈধ গ্যাস ব্যবহারকারী ভবন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিতাস কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়, অটি হাউজিং এলাকায় তিনশতাধিক বহুতল বাড়ির অধিকাংশই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করে চলে যাওয়ার পর বাড়ির মালিকরা রাতের আধাঁরে আবার সংযোগ দিয়ে দেয়। অবৈধ সংযোগ দেওয়ার জন্য হাউজিং এলাকায় গড়ে উঠেছে শক্তিশালী একটি দালাল চক্র। এসব দালালরা সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান
৩৭ ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নযান অব্যাহত থাকবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ম্যানেজার নূরুল আফসার, ফতুল্লা অঞ্চলের ম্যানেজার মশিউর রহমানসহ তিতাসের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : 



















