নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরি হওয়া একটি গরু উদ্ধারসহ চুরির ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। চুরির ঘটনা সংঘটনের দিনই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম।
পুলিশ জানায়, গত ১ জুলাই রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জপুল মুজিব মার্কেটের নিচতলায় মনু গোস্ত বিতান নামের দোকানের সামনে থেকে একটি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়ে যায়। গরুটি প্রতিদিনের মতো রাস্তার অপর পাশে খালের কিনারে বেঁধে রাখা হয়। দোকানের মালিক মো. আল আমীন (৩৫), পেশায় একজন কসাই, ঘটনার সময় দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় তিনি ২ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাকিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্য পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জপুল এলাকা অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃরা হলো, মো. সোহান (২০), মো. শুভ (২০),ও সৈকত (২৪)।
সোনারগাঁ থানার গাংগুল কান্দি এলাকার মোহাম্মদ আলীর বাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বাড়ি নারায়ণগঞ্জে এবং একজনের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, চুরির সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও গরুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আসামিদেরকে আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক 









