ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামী দেলোয়ার হেরোইনসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পুরিয়া হেরোইনসহ মো. দেলোয়ার হোসেন দেলু (৫৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইল ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) মো: শাহীনুর আলম।

এসময় পুলিশ তার দেহ তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো ও স্ট্যাপলার পিনে আটকানো অবস্থায় ৫২ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ ও সহকারী উপরিদর্শক (এএসআই) গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শিমরাইল ফায়ার সার্ভিস এলাকা সংলগ্ন টাইগার মিল মাঠ থেকে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। সে একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামী দেলোয়ার হেরোইনসহ গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫