মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাছাই প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ইউএনও সেলিম আহমেদ। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার সুমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন,পিআইও মাহমুদুল হক টুকু, সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন সহ সাপাহার ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় ফায়ার ফাইটার মোঃ সুমন ভূমিকম্প পরবর্তী,গ্যাস সিলিন্ডারের অগ্নিসংযোগ এবং বাসা বাড়ির অগ্নিসংযোগ ঘটলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বিস্তারিত উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।
সর্ব শেষ:
সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত
-
প্রতিবেদক এর নাম - প্রকাশের সময় : ০৮:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- ১৫৩ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত
















