ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন স্মৃতিসৌধে

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নাজমুল হাসান নাজির আজ ১৬ ডিসেম্বর, ৫৪তম মহান বিজয় দিবস। দিবসটির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বিদেশী কূটনীতিকরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকার সাভারের অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের জনগণের জন্য খুলে দেয়া হয়। সোমবার সকাল থেকেই ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে থাকে সর্বস্তরের মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। একইসাথে দলে দলে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেককে লাল-সবুজের পোশাক পরিধান করে স্মৃতিসৌধে আসতে দেখা গেছে। এছাড়া শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও শ্রদ্ধা নিবেদন করতে আসেন। উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এরপর সকাল ৭টা ১২ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, দেশী-বিদেশী কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন স্মৃতিসৌধে

প্রকাশের সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪