সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাকপ্রচার অনুষ্ঠানে শনিবার বিকালে সখিপুর মোড়ে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত হয়ে দলের ব্যানার, ফেস্টুন ও প্রার্থীর ছবি সম্বলিত টি-শার্ট পরে জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করেন।
প্রধান অতিথি আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জয় নিশ্চিত হলে এই অঞ্চলের জনপদ আর অবহেলিত থাকবে না। সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। সকলের জন্য বাসযোগ্য একটি মডেল সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন।”
তিনি আরও বলেন, “একটি দল ধর্মের দোহাই দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে। মহান আল্লাহই বেহেশত ও দোজখের মালিক। কেউ প্রতারিত হবেন না, সবাইকে ধানের শীষের পক্ষে একজোট হয়ে কাজ করতে হবে।”
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, দেবহাটা উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোখলেছুর রহমান, প্রমুখ।
মোঃ হাফিজুল ইসলাম 














