শ্রেষ্ঠ বিভাগীয় এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন বকশীগঞ্জের ইউএনও শাহ জহুরুল হোসেন।ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
সিলেট বিভাগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তার অসামান্য অবদানের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।
২৫ অক্টোবর (শনিবার) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) দেবজিৎ সিংহের সভাপতিত্বে শাহ জহুরুল হোসেনের হাতে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
জানা যায়, পূর্বের কর্মস্থল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার কুলাউড়া উপজেলাতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতিশীলতা ও জনমুখী সেবা নিশ্চিতকরণে শাহ জহুরুল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার ভূমি সেবায় স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ফলেই তাকে বিভাগীয় শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি দেওয়া হয়।
বর্তমানে শাহ জহুরুল হোসেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন।
পুরস্কার গ্রহণের পর বর্তমান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, এই সম্মান কেবল আমার ব্যক্তিগত অর্জন নয় এটি মাঠ প্রশাসনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর কঠোর পরিশ্রম ও দায়িত্বশীলতার প্রতিফলন। আমি সবসময় জনগণের সেবাকে স্বচ্ছতার সঙ্গে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করেছি এই স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সর্ব শেষ:
শ্রেষ্ঠ বিভাগীয় এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন বকশীগঞ্জের ইউএনও শাহ জহুরুল হোসেন।
-
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি - প্রকাশের সময় : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- ৫৬৫ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :










