ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার 

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৯:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

মাহবুব খান (নরসিংদী) শিবপুর: নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় গ্রামের সিরাজুল ইসলাম এর বাঁশঝাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায়।সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসাইন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার 

প্রকাশের সময় : ০৯:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪