ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোজ সকাল

  • যাদব চন্দ্র রায়
  • প্রকাশের সময় : ১০:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

রোজ সকাল
যাদব চন্দ্র রায়
১০/১০/২৫
রোজ সকালের জীবন
আলোয় আলোয় দুলন
নিকষ কালো আঁধার রাতি
আশার জীবন স্ফুরণ।
লেবু গাছের পাতায় পাতায়
নতুন চমক ভরা
গাছগাছালি দুলছে সুখে
প্রকৃতি মানোহরা।
ফিঙ্গে পাখি লেজ নাচিয়ে
ঘুরছে জমির পটে
কাক পাখিরা কোন বাজারে
খাচ্ছে খাবার খুঁটে।
দোকানের ঝাপ বন্ধ তখন
খোলার অপেক্ষায়
ক্রেতারা তো গুছিয়ে নিচ্ছে
কড়ি পয়সা তায়।
রাখাল তখন যায়নি মাঠে
খুলছে গোরুর দড়ি
মাঝি তখন জল সিঞ্চনে
প্রস্তুত করছে তরী।
পুষ্প সে তো বাড়িয়ে দিচ্ছে
আমায় ভালোবাসো
হাজার মনের একাকীত্ব
এক তরীতেই ভাসো।
দূর্বা ঘাস লজ্জিত প্রায়
দিন যন্ত্রণা সহ
রাতের বেলার ঊর্ধ্ব মাথা
নুইয়ে ফেলবে কেহ।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

রোজ সকাল

প্রকাশের সময় : ১০:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

রোজ সকাল
যাদব চন্দ্র রায়
১০/১০/২৫
রোজ সকালের জীবন
আলোয় আলোয় দুলন
নিকষ কালো আঁধার রাতি
আশার জীবন স্ফুরণ।
লেবু গাছের পাতায় পাতায়
নতুন চমক ভরা
গাছগাছালি দুলছে সুখে
প্রকৃতি মানোহরা।
ফিঙ্গে পাখি লেজ নাচিয়ে
ঘুরছে জমির পটে
কাক পাখিরা কোন বাজারে
খাচ্ছে খাবার খুঁটে।
দোকানের ঝাপ বন্ধ তখন
খোলার অপেক্ষায়
ক্রেতারা তো গুছিয়ে নিচ্ছে
কড়ি পয়সা তায়।
রাখাল তখন যায়নি মাঠে
খুলছে গোরুর দড়ি
মাঝি তখন জল সিঞ্চনে
প্রস্তুত করছে তরী।
পুষ্প সে তো বাড়িয়ে দিচ্ছে
আমায় ভালোবাসো
হাজার মনের একাকীত্ব
এক তরীতেই ভাসো।
দূর্বা ঘাস লজ্জিত প্রায়
দিন যন্ত্রণা সহ
রাতের বেলার ঊর্ধ্ব মাথা
নুইয়ে ফেলবে কেহ।