ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৯:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

॥ শোভাযাত্রা মোঃ নওয়াব ভূইয়া (নারায়ণগঞ্জ): মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে ফাতেহা পাঠ-মোনাজাত, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিনা টিকিটে প্রদর্শন, ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিছানার চাঁদর ও তোয়ালেসহ সম্মাননা পদক বিতরণ করা হয়। এছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে শোভাযাত্রা বের করে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশের সময় : ০৯:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪