ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে চাঁদা না পেয়ে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা শীর্ষ সন্ত্রাসী ‘কিলার রফি’ গ্রেফতার

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০২:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিথিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পেয়ে মুন্না রহমান কাউসার (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কুখ্যাত সন্ত্রাসী কিলার রফি ও তার সহযোগীরা। সোমবার দুপুরে সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

আহত মুন্নার বাবা রবিউল্লাহ জানান, টেকনোয়াদ্দা এলাকার কুখ্যাত সন্ত্রাসী রফি হত্যা মামলায় ১০ বছর সাজা খেটে সম্প্রতি জেল থেকে বের হয়। এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে তার কাছে রফি ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুপুর ১টার দিকে পূর্বাচল দেড়শ ফিট সড়কে মুন্নাকে একা পেয়ে রফি ও তার বাহিনীর সদস্য জামান, আজিজুল, জমিরসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

মুন্নার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রফিকে গ্রেফতার করে। তবে তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মুন্নাকে স্থানীয়রা উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

এ ঘটনায় রবিউল্লাহ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, “টেকনোয়াদ্দা এলাকায় কাউসার নামে এক ব্যক্তিকে রফি ও তার সহযোগীরা নৃশংসভাবে কুপিয়ে আহত করেছে। ভুক্তভোগী এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মামলার প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে প্রধান আসামি রফিকে গ্রেফতার করেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

রূপগঞ্জে চাঁদা না পেয়ে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা শীর্ষ সন্ত্রাসী ‘কিলার রফি’ গ্রেফতার

প্রকাশের সময় : ০২:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫