ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউনের প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, তারাবো, তারাবো বিশ্বরোড, যাত্রামুড়া, রূপসী, বরপা, মুড়াপাড়া, কাঞ্চন ও পূর্বাচল উপশহরসহ আশপাশের এলাকায় প্রতিবাদ সভা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। নারয়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে গতকাল ১৩নভেম্বর বৃহস্পতিবার ভোর থেকে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ফারহান।

সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা কেএম মাহমুদ হাসান সিয়াম, আমিনুল ইসলাম, সাজেন আনান রহমান, তারাবো পৌরসভা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান ভুঁইয়া, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, শামীম সাউদ, তারাবো পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সভাপতি কমিশনার আবুল হোসেন, ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর মফিদুল ইসলাম, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম লেলিন প্রমুুখ।

  1. সভায় বক্তারা বলেন, দেশের মানুষের জানমাল নিরাপত্তায় বিএনপি আজ ঐক্যবদ্ধ। নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই। আওয়ামীলীগের অবৈধ লকডাউনের নামে আগুন সন্ত্রাসসহ কোন রকম নৈরাজ্য করতে দেওয়া হবে না। ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস সড়ক ও কুড়িল-কাঞ্চন সেতু সড়কসহ অভ্যন্তরীণ সড়কের পরিবহন ও যাত্রীদের নিরাপত্তায় রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিয়োজিত রয়েছে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড থেকে রূপসী প্রদক্ষিণ করে।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউনের প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫