সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর আব্দুল কাইয়ুম মির্জা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের সিআইপি (CIP) সম্মাননা অর্জন করায় সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এবং সানসিটি পলি ক্লিনিকের পক্ষ থেকে সংবর্ধিত হন। শনিবার (৩ জানুয়ারি) রাত ১০টায় রিয়াদের বাথায় হোটেল ডি-প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানসিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ফকির আল-আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং এনটিভি সৌদি আরবের প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন আমিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ইনভেস্টর আব্দুর রহমান, ইনভেস্টর ওসমান গনি রাসেলসহ রিয়াদের বিভিন্ন পেশাজীবী ও প্রবাসী বিশিষ্টজন।
সংবর্ধিত অতিথি বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আমি আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। প্রবাসে বিভিন্ন প্রতিকূলতা সমাধান এবং অদক্ষ প্রবাসীদের প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষতা বৃদ্ধির পরিকল্পনাও হাতে নিয়েছি।”
উপস্থিত অতিথিরা সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাকে সম্মানিত করেন।
সৌদি আরব থেকে, মুহাম্মদ আলী : 














